এমটিনিউজ২৪ ডেস্ক : নবম জাতীয় পে স্কেলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। এ ছাড়া, তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়ানোরও সুপারিশ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে ১৩তম গ্রেডে থাকা প্রাথমিকের শিক্ষকদের মূল বেতন ১১ হাজার টাকা থেকে প্রায় দ্বিগুণ করার সুপারিশ নিয়ে আলোচনা চলছে, যা বাস্তবায়ন হলে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।
শুধু শিক্ষকই নন, ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্যও তুলনামূলক বেশি হারে বেতন বৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে। একই সঙ্গে টিফিন ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়ানোর সুপারিশ করা হয়েছে।
তবে নতুন পে স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যে যেমন আশার সঞ্চার হয়েছে, তেমনি তৈরি হয়েছে কিছু শঙ্কাও। নবম পে-স্কেল কার্যকর হলে এমপিওভুক্ত শিক্ষকরা একই হারে বেতন-ভাতার সুবিধা পাবেন কি না, তা নিয়ে এখনো রয়েছে অনিশ্চয়তা। ফলে কয়েক লাখ শিক্ষক-কর্মচারীর মধ্যে বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়ছে।
নতুন পে স্কেল নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দীর্ঘদিন ধরেই ব্যাপক প্রত্যাশা রয়েছে। এ পে স্কেল বাস্তবায়ন শুরু হবে আগামী ১ জুলাই থেকে।