এমটিনিউজ২৪ ডেস্ক : সুপ্রিম মোর্টের আইনজীবী অ্যাডভোকেট একে এম শরীফ উদ্দিন বলেছেন, অন্তর্বর্তী আমলে প্রত্যেকটা হত্যা হামলার ১ নম্বর আসামি হবেন ইউনূস। দুই নম্বর আসামি হবেন আসিফ নজরুল।
রবিবার (২৪ মে) কোর্ট প্রাঙ্গণ থেকে তিনি কালের কণ্ঠকে তিনি বলেন, ‘পাঁচ আগস্টের পর কোনো বিচারই হয়নি। রাষ্ট্রের মদদেই মব-কিলিং হয়েছে। রাষ্ট্রের মদদে আমাদের এখানকার বিচারপতিদের হুমকি দিয়ে গেছে টেরোরিস্টরা। বিশ্বের সবচেয়ে নিরাপদ জায়গা হলো আদালত- টেরোরিস্টরা এখানে এসে মিছিল করেছে। এই দৃশ্য আমরা দেখেছি। এই দৃশ্যেরও বিচার হবে, অপেক্ষায় থাকেন।’
আইনজীবী বলেন, ‘বিচারপতিদের সম্পর্কে বাজে মন্তব্য করে, তাদেরকে এখান থেকে বিতাড়িত করা হয়েছে। এইটার ইমাম ছিলেন ইউনূস আর আসিফ নজরুল। এই অপরাধীদের বিচার হবে, সেই দিন বেশি দূরে না। তার অপরাধ হলো, রাষ্ট্র অপরাধীদের প্রোটেকশন দিচ্ছে।’
তিনি আরো বলেন, ‘পাঁচই আগস্টের পরে সুপ্রিম কোর্টে ভোট নাই, ঢাকা বারে ভোট নাই- তাহলে পাঁচই আগস্টের পরে কি হয়েছে? পাঁচই আগস্টের আগে সব ভালোই ছিল। পাঁচই আগস্টের আগে দেশের মানুষের ন্যায্য অধিকার ছিল।’
তিনি বলন, ‘মানুষ আগে টাকা নিয়ে বাজারে যেতে পারত। এখন মানুষ টাকা নিয়ে বাজারে যেতে পারে না। গতকাল শহীদ মিনারের সামনে এক লোকেরে ধরে টাকা নিয়ে গেছে আড়াইশ থেকে তিনশ টাকা- বলে যা আছে তাই দিয়ে দাও! একটা রামরাজত্ব।’
আইনজীবী উল্লেখ করেন, ‘ইউনূস আমলে একটা ছেলেকে ইট দিয়ে থেঁতলে মেরে ফেলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাত খাওয়া অবস্থায় একটা ছেলেকে মেরে ফেলছে- এটা কারা করেছে? প্রত্যেকটা হত্যা মামলার প্রধান আসামি হবেন ইউনূস। আসিফ নজরুল দুই নম্বর আসামি হবেন। এই মামলাগুলো হবে, সময়ের অপেক্ষা।’