রবিবার, ২৪ মে, ২০২৬, ০৮:০৩:৩৭

এবার ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন জারি

এবার ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন জারি

এমটিনিউজ২৪ ডেস্ক : সরকারি ও বেসরকারি কলেজের ছুটির তালিকায় সংশোধনী এনেছে মন্ত্রণালয়। আজ রবিবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এক সংশোধনী প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঈদুল আজহার ছুটির তালিকায় সংশোধন আনা হয়েছে। তবে মোট ছুটি অপরিবর্তিত রয়েছে।

সংশোধিত তালিকা অনুযায়ী, ঈদের ছুটি ২২ মে থেকে শুরু হয়ে ৬ জুন পর্যন্ত চলবে। এর আগে প্রকাশিত প্রজ্ঞাপনে ছুটির সময় নির্ধারণ করা হয়েছিল ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে