রবিবার, ২৪ মে, ২০২৬, ১১:৩৪:৩৩

একি করলেন জাসপ্রীত বুমরাহ!

একি করলেন জাসপ্রীত বুমরাহ!

স্পোর্টস ডেস্ক : আইপিএলের চলতি মৌসুমে খুবই বাজে পারফর্ম করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। দ্বিতীয় দল হিসেবে প্লে-অফের লড়াই থেকে বিদায় নিতে হয়েছে তাদের। মুম্বাইয়ের এমন বাজে পারফরম্যান্সের পেছনে বড় কারণ জাসপ্রীত বুমরাহর অফফর্ম। ১১ বছরে এত খারাপ মৌসুম কখনো কাটেনি বুমরাহর।

১১ বছর পর এই মৌসুমে বুমরাহর উইকেট সংখ্যা দুই অঙ্কে পৌঁছায়নি। ১৩ ম্যাচ খেলেছেন তিনি। নিয়েছেন মাত্র ৪ উইকেট। ওভার প্রতি ৮.৩৬ রান দিয়েছেন তিনি, যা সাধারণত বুমরাহর থেকে দেখা যায় না। এবার তার বিপক্ষে বড় শট খেলতে ভয় পাননি ব্যাটাররা। বুমরাহ ফর্মে না থাকায় ভুগেছে মুম্বাই।

২০১৫ সালে শেষ বার আইপিএলের এক মৌসুমে বুমরাহর উইকেটের সংখ্যা এক অঙ্কে ছিল। সে বার মাত্র চারটি ম্যাচ খেলেছিলেন তিনি। নিয়েছিলেন ৩ উইকেট। এ বার ১৩ ম্যাচ খেলে ৪ উইকেট নিয়েছেন তিনি। অর্থাৎ, সে বারের থেকেও খারাপ খেলেছেন। মাঝে ২০১৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত দলের হাল যাই থাকুক, বুমরাহ দুই অঙ্কে উইকেট নিয়েছেন।

২০১৬ সাল থেকে পরের ৯টি মৌসুমে বুমরাহ যথাক্রমে ১৫, ২০, ১৭, ১৯, ২৭, ২১, ১৫, ২০ ও ১৮টি করে উইকেট নিয়েছেন। আইপিএলে মোট ১৫৮ ম্যাচ খেলে ১৮৭ উইকেট নিয়েছেন তিনি। আইপিএল ক্যারিয়ারে তার ইকোনমি রেট ৭.৩৩। তার থেকে বেশি রান তিনি এ বার দিয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে