মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:৪৯:২৫

পুত্রবধূর মৃত্যুর খবর শুনে মারা গেলেন বৃদ্ধ শ্বশুর

পুত্রবধূর মৃত্যুর খবর শুনে মারা গেলেন বৃদ্ধ শ্বশুর

এমটিনিউজ২৪ ডেস্ক : বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের তক্তাবুনিয়া গ্রামের সোহাগ প্যাদার স্ত্রী প্রসূতি লামিয়া বেগম (২০) মঙ্গলবার দুপুরে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান। তার মৃত্যুর খবর শুনে শ্বশুর মোস্তফা প্যাদা (৭০) ওই দিন বিকালে মারা গেছেন।

জানা গেছে, আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের তক্তাবুনিয়া গ্রামের সোহাগ প্যাদার স্ত্রী লামিয়া বেগম মঙ্গলবার ভোরে বাড়িতে নরমাল ডেলিভারিতে একটি কন্যাসন্তান প্রসব করেন। এতে তার প্রচুর রক্তক্ষরণ হয়। স্বজনরা দ্রুত তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে মারা যান।

হলদিয়া ইউনিয়ন পরিষদ সদস্য মো. কামরুল হাসান সেতু মল্লিক বলেন, পুত্রবধূর মৃত্যুর খবর শুনে বৃদ্ধ শ্বশুর মোস্তফা প্যাদা মারা গেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে