এমটিনিউজ২৪ ডেস্ক : ইয়াবাসহ গ্রেপ্তারের পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা শাকিল খানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে গাইবান্ধা জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক (দপ্তর) রাশেদুল ইসলাম জুয়েল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাকিল খানের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাবিরোধী আচরণ ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। তার কর্মকাণ্ড দলের নীতি ও ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। এ কারণে তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সুন্দরগঞ্জ উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।
গাইবান্ধা জেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক খাদেমুল ইসলাম ও ভারপ্রাপ্ত সদস্যসচিব চৌধুরী রাহাত ইবনে শহীদের যৌথ সিদ্ধান্তে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
গাইবান্ধা জেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক খাদেমুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও সংযোগ পাওয়া যায়নি।