এমটিনিউজ২৪ ডেস্ক : আবারও দুর্ঘটনায় যাত্রীবাহী বাস। এবার ঝালকাঠির নলছিটি উপজেলার একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার দপদপিয়া চৌমাথা এলাকায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনাগামী ‘আব্দুল্লাহ পরিবহন’ নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ফলে বাসে থাকা ১০ যাত্রী আহত হন। তাদের মধ্যে গুরুতর কয়েকজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আলম বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”