এমটিনিউজ২৪ ডেস্ক : খাগড়াছড়িতে গোলাগুলিতে ৩ জন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
সোমবার (৬ জুলাই) দুপুরে পানছড়ি উপজেলার পূজগাং ইউনিয়নের মধু মঙ্গল পাড়ায় এ ঘটনা ঘটে।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ জানান, মধু মঙ্গলপাড়ায় ৩ জন নিহতের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে। তারা পৌঁছালে বিস্তারিত জানাতে পারবো। আমার নিহতদের নাম ও রাজনৈতিক পরিচয় জানতে পারিনি। তবে আঞ্চলিক সংগঠনগুলোর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছি।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত আঞ্চলিক সংগঠনগুলোর কোনো বক্তব্য পাওয়া যায়নি।