শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:০৩:৩০

‘টাইগার গার্ডেন হোটেলে’ আগুন

‘টাইগার গার্ডেন হোটেলে’ আগুন

এমটিনিউজ২৪ ডেস্ক : খুলনার একটি আবাসিক হোটেলে এসি বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কক্ষটির সব মালামাল পুড়ে গেছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে নগরীর শিববাড়ি মোড়ে অবস্থিত ‘টাইগার গার্ডেন হোটেলে’ এ ঘটনা ঘটে।

হোটেলের ফ্রন্ট ডেস্কে দায়িত্বরত মৃদুল জানান, শনিবার হোটেলটির পঞ্চম তলায় ৫০২ নম্বর কক্ষের এসি বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। এ কক্ষে দুই জন গেস্ট ছিলেন। আগুন দেখে তারা দ্রুত কক্ষ থেকে বেরিয়ে আসেন। এতে তারা নিরাপদ থাকলেও আগুনে পুরো কক্ষের মালামাল পুড়ে গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের খুলনা বিভাগীয় উপপরিচালক মাসুদ সরদার গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে আমরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। ২০ মিনিটের মধ্যে আগুন সম্পূর্ণ নেভানো হয়। আগুনে কক্ষটির পুরো মালামাল পুড়ে গেছে।

তিনি আরও বলেন, হোটেল কক্ষের এসির ইনডোর থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কোনো হতাহাতের ঘটনা ঘটেনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে