শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ০৩:০৪:২১

আগামীকাল যেসব এলাকায় টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

আগামীকাল যেসব এলাকায় টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

এমটিনিউজ ডেস্ক : জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য নাটোরের বড়াইগ্রাম উপজেলার বেশ কয়েকটি এলাকায় শনিবার (২১ নভেম্বর) টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (২০ নভেম্বর) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বড়াইগ্রাম-১ (বনপাড়া) ও বড়াইগ্রাম-৩ (গড়মাটি) উপকেন্দ্রের ১ ও ৩ নম্বরের সব ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

এ সময় বিদ্যুৎহীন থাকবেন বনপাড়া পৌরসভা, জোয়াড়ী, মাঝগাঁও, দুয়ারিয়া ইউনিয়নের আংশিক এলাকা, নগর, গোপালপুর ও চান্দাই ইউনিয়নের গ্রাহকরা। এতে সাময়িক ভোগান্তিতে পড়তে হতে পারে এসব এলাকার বাসিন্দাদের।

তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।