রবিবার, ০৫ জুলাই, ২০২৬, ০৪:৫১:২৩

গ্রেপ্তার আওয়ামী লীগের দুই বড় নেতা

গ্রেপ্তার আওয়ামী লীগের দুই বড় নেতা

এমটিনিউজ২৪ ডেস্ক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বৃষ কেতু চাকমা এবং একই উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিনকে রাঙামাটি শহর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৫ জুলাই) দুপুরে তাদের বিরুদ্ধে ‘ডেভিল হান্ট’ অভিযানের আওতায় মামলা করা হবে বলে জানিয়েছে পুলিশ।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন জানিয়েছেন, রোববার দুপুরে শহরের কোর্ট বিল্ডিং এলাকার হোটেল কসমসের পাশে একটি ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে আসার সময় তাদের আটক করে পুলিশ। তারা দুজনই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বাঘাইছড়ি উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। তাদের ‘ডেভিল হান্ট’ অভিযানের আওতায় আসামি করা হবে।

প্রসঙ্গত, বৃষ কেতু চাকমা ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দীর্ঘদিন ধরে দেশের সবচেয়ে বড় উপজেলা বাঘাইছড়ির আওয়ামী লীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন। জানা গেছে, প্রায় সত্তরোর্ধ্ব বৃষ কেতু চাকমা বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন এবং চিকিৎসকের পরামর্শ নিতে রাঙামাটি শহরে এসেছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে