সোমবার, ০৬ এপ্রিল, ২০২৬, ১১:১৮:২৩

আগামীকাল যে জেলায় টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

আগামীকাল যে জেলায় টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

এমটিনিউজ২৪ ডেস্ক : জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল সুনামগঞ্জ জেলায় টানা চার ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো), সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন নির্বাহী প্রকৌশলী রাসেল আহমাদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি-এর সিলেট অঞ্চলের উদ্যোগে ছাতক গ্রিড উপকেন্দ্রের সিলেট-ছাতক সঞ্চালন লাইনের সার্কিট-১ ও সার্কিট-২-এ জাম্পারিং কাজ করা হবে।

এ কারণে ১৩২/৩৩ কেভি সুনামগঞ্জ গ্রিড উপকেন্দ্র-এর ১৩২ কেভি ইনকামিং সার্কিটে মঙ্গলবার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত শাটডাউন নেওয়া হবে।

একই সময়ে ৩৩ কেভি সুনামগঞ্জ ফিডারেও মেরামত, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ কাজ চলবে। ফলে বিউবোর আওতাধীন সুনামগঞ্জ জেলার সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিউবো কর্তৃপক্ষ জানায়, গ্রাহকদের নিরবচ্ছিন্ন ও উন্নত বিদ্যুৎ সেবা নিশ্চিত করতেই এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাট ঘটানো হচ্ছে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে