সোমবার, ০৪ মে, ২০২০, ০৭:০১:৩৪

করোনা যু'দ্ধে সফল চীনের ভূয়সী প্রশংসা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনা যু'দ্ধে সফল চীনের ভূয়সী প্রশংসা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাসের বিরু'দ্ধে যু'দ্ধে অনেকটাই সফল চীন। আর করোনা মো'কাবেলায় চীনের গৃহীত পদক্ষেপে সন্তুষ্ট হয়েছে   বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচ্ও)। চীনের উহান শহরে নতুন করে একজনও করোনা পজেটিভ রোগীর খোঁ'জ মেলেনি। এক্ষেত্রে উহান প্রশাসনের ভূমিকারই ভূয়সী প্রশংসা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সম্প্রতি অনলাইন সাংবাদিক সম্মেলন করে এ ব্যাপারে উহান প্রশাসনের ভূমিকার প্রশংসা করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার 'হেল্থ এমারজেন্সিজ প্রোগ্রাম'র টেকনিক্যাল লিড মারিয়া ভন কারখোভে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওই কর্মকর্তা বলেছেন, এটা খুবই ভালো খবর। উহানের এই সাফল্যকে অভিনন্দন জানাচ্ছি। তিন মাস ধ'রে নভেল করোনা ভাইরাসকে হা'রাতে নিরলস চেষ্টা চালিয়ে গিয়েছে উহান। 

চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি উহানবাসী ঘরে থেকে এই লড়া'ইয়ে ধারাবাহিকভাবে সমর্থন দিয়েছেন। প্রত্যেকের মিলিত এই লড়া'ইকে কুর্নিশ জানাই। গত ডিসেম্বর মাসে সর্বপ্রথম চীনের উহান শহরেই বিশ্বের প্রথম করোনা ভাইরাস আক্রা'ন্ত রোগীর স'ন্ধা'ন মেলে। তারপরেই দা'বানলের মতো এই ভাইরাস গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। মহামা'রির আকারে একের পর এক দেশে কাতারে-কাতারে মানুষ এই মা'রণ ভাইরাসে আক্রা'ন্ত হন। 

চীনেও ছড়িয়ে পড়ে করোনা। তিন মাস একটানা লড়া'ই চালায় চীন সরকার। করোনার সং'ক্র'মণ রু'খতে সরকারি সব বিধি-নিষে'ধ মেনে চলতে আবেদন জানানো হয় দেশবাসীর কাছে। প্রশাসনের ডাকে সাড়া দেয় গোটা দেশ। জানা গেছে, ৪ এপ্রিল থেকে চীনের উহান শহরে একজনও নতুন করে করোনা ভাইরাসে আক্রা'ন্ত হননি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে