শুক্রবার, ১২ জুন, ২০২০, ১০:০৫:৪৭

ব্রাজিলে করোনায় মৃ'তের সংখ্যা ছাড়াল ৪০ হাজার, আক্রা'ন্ত ৮ লাখ

ব্রাজিলে করোনায় মৃ'তের সংখ্যা ছাড়াল ৪০ হাজার, আক্রা'ন্ত ৮ লাখ

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে আক্রা'ন্ত হয়ে মৃ'ত্যুর সংখ্যা ব্রাজিলে আরও বেড়েছে। সবশেষ চব্বিশ ঘণ্টায় বারোশো ছাড়ানো নতুন মৃ'ত্যু নিয়ে দেশটিতে মোট মৃ'তের সংখ্যা ছাড়িয়ে গেছে ৪০ হাজার। আর আক্রা'ন্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ লাখ।

করোনাভাইরাস নিয়ে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সবশেষ তথ্য তুলে ধরে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, চব্বিশ ঘণ্টায় এই ভাইরাসে দেশটিতে ১ হাজার ২৩৯ জনের মৃ'ত্যু হয়েছে। তাতে মোট মৃ'ত্যুর সংখ্যা ৪০ হাজার ৯০০ ছাড়িয়ে গেছে।

কিছু মৃ'ত্যু বেশি নিয়ে এই তালিকায় দ্বিতীয়স্থানে আছে যুক্তরাজ্য। আর আগে থেকেই শীর্ষে যুক্তরাষ্ট্রে মৃ'ত্যুর সংখ্যা ১ লাখ ১৩ হাজার ছাড়িয়ে গেছে। মৃ'ত্যুর তালিকায় যুক্তরাজ্যকে টপকে যাওয়া ব্রাজিলের জন্য এখন কেবল সময়ের ব্যাপার।

আক্রা'ন্তের সংখ্যাও বেড়েছে দেশটিতে। ৮ লাখ ছাড়ানো আক্রা'ন্ত নিয়ে এই তালিকায় দ্বিতীয়স্থানে আছে ব্রাজিল। আর শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে আক্রা'ন্তের সংখ্যা ছাড়িয়েছে ২০ লাখ। লাতিন আমেরিকার দেশগুলোতে মোট আক্রা'ন্তের সংখ্যা ১৫ লাখ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে এএফপি। আর করোনায় আক্রা'ন্ত হয়ে দেশগুলোতে মোট মৃ'ত্যুর সংখ্যা ৭৪ হাজার ছুঁই ছুঁই করছে।

এদিকে, বিশ্বজুড়ে করোনাভাইরাসে মোট আক্রা'ন্তের সংখ্যা ৭৬ লাখের দিকে এগিয়ে যাচ্ছে ওয়ার্ল্ডোমিটারের হিসেবে বলা হয়েছে। মৃ'ত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৪ লাখ ২৩ হাজার। সুস্থ মানুষের সংখ্যা ৩৮ লাখ ৪১ হাজার ছাড়িয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে