আন্তর্জাতিক ডেস্ক: ইরানে জাতীয় প্রতির'ক্ষা শিল্প দিবস উপলক্ষে দুটি ক্ষে'পণা'স্ত্রের উ'দ্বোধন করা হয়েছে। এ দুটি ক্ষে'পণা'স্ত্র হচ্ছে এক হাজার ৪০০ কিলোমিটার পাল্লার ‘জেনারেল কাসেম সোলাইমানি’ নামের দূরপাল্লার এবং এক হাজার কিলোমিটার পাল্লার ‘আবু মাহদি আল মুহানদেস’ নামের ক্রু'জ ক্ষে'পণা'স্ত্র। বৃহস্পতিবার সকালে ভি'ডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠান উদ্বোধন করেন দেশটির প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।
আবু মাহদি ক্রু'জ ক্ষে'পণা'স্ত্রটি সাগরে শ'ত্রুর নৌযানসহ বিভিন্ন লক্ষ্যব'স্তুতে আ'ঘা'ত হা'নতে স'ক্ষম। দু’টি ক্ষে'পণা'স্ত্রই শ'ত্রুর আকাশ প্রতির'ক্ষা ব্যবস্থাকে ফাঁ'কি দিয়ে লক্ষ্যবস্তুতে আ'ঘা'ত হান'বে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। একই দিন জ'ঙ্গি বিমানের নতুন ইঞ্জিনেরও উ'দ্বোধন করা হয়। ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, ইসলামি বিপ্ল'বের পর গত চার দশকে ইরান প্রতিরক্ষা শিল্পে এত বেশি অগ্রগতি সাধন করেছে যে অতীতের সঙ্গে কোনো ভাবেই তা তুলনাযোগ্য নয়।
গত ৩ জানুয়ারি ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন হা'মলায় নিহ'ত হন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানি ও ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের উপ-প্রধান আবু মাহদি আল মুহানদেস।-পারস