শুক্রবার, ২১ আগস্ট, ২০২০, ০৬:১৯:৪৯

আয়া সোফিয়ার পর এবার কারিয়ে মিউজিয়ামকে মসজিদে রূপান্তরের নির্দেশ দিলেন এরদোয়ান

 আয়া সোফিয়ার পর এবার কারিয়ে মিউজিয়ামকে মসজিদে রূপান্তরের নির্দেশ দিলেন এরদোয়ান

দীর্ঘ ৮৬ বছর পর ঐতিহাসিক আয়া সোফিয়া জাদুঘরকে মসজিদে রূপান্তরের পর এবার ইস্তাম্বুলে অর্থোডক্স খ্রিষ্টানদের একটি চার্চকে মসজিদে রূপান্তরের নির্দেশ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। চার্চটি বর্তমানে জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে।

ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য আয়া সোফিয়াকে মসজিদে রূপান্তরের ঠিক এক মাস পরে কারিয়ে মিউজিয়াম নামে পরিচিত চার্চটি মসজিদে রূপান্তর করার সি'দ্ধান্তটি এলো। শুক্রবার (২১ আগস্ট) এ ব্যাপারে তুরস্ক সরকারি একটি গেজেট জা'রি করেছে।

হাজার বছরের পুরোনো পুরাকীর্তির দিক থেকে এই জাদুঘর ভবনটির অবস্থান আয়া সোফিয়ার পরেই। এটি ইউরোপ ঘেঁ'ষা ইস্তাম্বুলের ‘গোল্ডেন হর্ন’ এলাকার প্রাচীনতম নিদর্শন। ইস্তাম্বুলে খোরা এলাকায় এটি বাইজেন্টাইনরা চার্চ হিসেবে প্রতিষ্ঠা করেছিল। চতুর্দশ শতকের অসাধারণ সব দেয়াল চিত্র দিয়ে ভবনটির ভেতরের দেয়াল সুসজ্জিত।

পরবর্তীতে অটোমানরা ১৪৫৩ সালে কনস্টানটিনোপোল তথা বর্তমান ইস্তাম্বুল দ'খল করে নিলে গির্জাটি মসজিদে পরিণত করা হয়, নাম হয় কারিয়ে মসজিদ। সূত্র : আল-জাজিরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে