শুক্রবার, ২১ আগস্ট, ২০২০, ১১:২৩:০১

ভাগ্য যেন নিজে হাতে ধ'রা! মাটি খুঁ'ড়তেই উঠে এল সাড়ে তিন কেজির সোনার খণ্ড

ভাগ্য যেন নিজে হাতে ধ'রা! মাটি খুঁ'ড়তেই উঠে এল সাড়ে তিন কেজির সোনার খণ্ড

আন্তর্জাতিক ডেস্ক: ভাগ্য যেন নিজে হাতে ধ'রা দিয়েছে তাঁদের দুজনের। মাটি খুঁ'ড়তেই একসঙ্গে পেয়ে গেলেন দুটো সোনার খণ্ড। তা আবার সামান্য নয়! একেবারে সাড়ে তিন কেজি ওজন ওই দুই খণ্ডের। অবিশাস্য এই ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের টার্নাগুলা শহরে।

সূত্রের খবর, খনক ব্রেন্ট শ্যানন ও ইথান ওয়েস্টের একমাত্র নে'শা মাটির তলায় পড়ে থাকা মূল্যবান জিনিস খুঁ'জে বের করা। আর সেই কাজই করছিলেন তাঁরা বৃহস্পতিবার। দু'জনেই যন্ত্র দিয়ে পরীক্ষা করে জায়গা চিহ্নি'ত করেন। এর পর কয়েক ঘণ্টা মাটি খুঁ'ড়তেই তাঁদের হাতে উঠে আসে বিশালাকারের সোনার দু'টি দলা। 

তাঁদের এই ভি'ডিয়ো দেখানো হয় ডিসকভারি চ্যানেলেও। ঘটনা প্রচার হয়েছে অস্ট্রেলিয়ার টিভি শো 'অসি গোল্ড হান্টারসে'। শ্যানন জানিয়েছেন, 'জায়গাটি আগে কখনো খোঁ'ড়াখুঁ'ড়ি করা হয়নি। সে কারণে ওখানে মেটাল ডিটেক্টরে সেখানে কিছু রয়েছে বলে সংকে'ত পাই। এর পর আমরা মাটি খোঁ'ড়ার সি'দ্ধান্ত নিয়ে ফেলি। আর তারপরেই উঠে আসে ওই দুই সোনার খণ্ড। 

ইথান বলেন, চার বছরের খোঁ'ড়াখুঁ'ড়ি জীবনে তিনি অন্তত হাজারটি স্বর্ণের টু'করো পেয়েছেন। তবে এবারের দু'টি সবগুলোকে ছা'ড়িয়ে গেছে আকার ও ওজনে। এমন দুটি স্বর্ণের খ'ণ্ড পেয়ে বে'জায় খুশি তাঁরা। উ'দ্ধার হওয়া ওই সোনার বাজারমূল্য অন্তত সাড়ে তিন লাখ ডলার বলে জানা গিয়েছে। এর আগে ২০১৯ সালে ওই এলাকায় এক ব্যক্তি মেটাল ডিটেক্টর ব্যবহার করে এক কেজি চারশ গ্রাম স্বর্ণের দলা পেয়েছেন।-এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে