বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০, ০৮:২৩:৪০

সীমা'ন্তে উ'ত্তেজনার মধ্যেই চীনা ব্যাংক থেকে ৯ হাজার কোটি টাকার ঋণ নিল মোদি সরকার

সীমা'ন্তে উ'ত্তেজনার মধ্যেই চীনা ব্যাংক থেকে ৯ হাজার কোটি টাকার ঋণ নিল মোদি সরকার

আন্তর্জাতিক ডেস্ক : সীমা'ন্তে উ'ত্তেজনার মধ্যেই চীনা ব্যাংক থেকে ৯ হাজার কোটি টাকার ঋণ নিয়েছে মোদি সরকার। করোনা মহামা'রী মো'কাবেলা করতেই বেইজিং ভি'ত্তিক এশিয়ান ইনফ্রস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এইইবি) থেকে এ ঋণ নিয়েছে ভারত সরকার। খবর-নিউজ এট্টিন। বুধবার সংসদে এ কথা জানিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী অনুরাগ ঠাকুর।

‘পরিকাঠামো খাতে উন্নয়নের জন্য চীনে অবস্থি'ত এশিয়ান ইনফ্রস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের সঙ্গে মোট দুটি ঋণ 'চুক্তি স্বা'ক্ষর করেছে ভারত। ৩ হাজার ৬৭৬ কোটি টাকার প্রথম চু'ক্তিটি স্বা'ক্ষরিত হয় গত ৮ মে। সেই অর্থ করোনা মো'কাবেলায় ও চিকিৎসাখাতে ব্যয় করা হয়েছে।’ দ্বিতীয় ঋণ চু'ক্তিটি সই করা হয়েছে ১৯ জুন। সেই চু'ক্তি প্রায় ৫ হাজার ৫১৪ কোটি টাকার।

ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, যখন দ্বিতীয় ঋণের জন্য আবেদন করা হয়, ততদিনে লাদাখে চীনের আ'ক্রমণে ২০ ভারতীয় জওয়ান নিহ'ত' হয়েছেন। এরপরেও চীনে অবস্থি'ত ব্যাংক থেকে ঋণ নেয়ার যৌ'ক্তিকতা নিয়েই প্র'শ্ন উ'ঠছে। বি'রোধীরাও এ নিয়ে স'রব হয়েছেন।

সরকারের দা'বি, এশিয়ান ইনফ্রস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক মূলত একটি আন্তর্জাতিক সংস্থা। এশিয়া প্যাসিফিক এলাকায় বিভিন্ন দেশের আর্থিক ও সামাজিক পরিকাঠা'মো উন্নয়নে ঋণ দিয়ে থাকে। ভারত নিজেও এই ব্যাংকের প্রতিষ্ঠাতা সদস্য। এশিয়ান ইনফ্রস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের সদর দফ'তর বেইজিংয়ে। আর ব্যাংকটির নিয়ন্ত্রণ স'ম্পূর্ণভাবেই চীনের হাতে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে