আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়্যেব এরদোগান বলেন, সমুদ্রসীমা নিয়ে গ্রিসের সঙ্গে যে দ্ব'ন্দ্ব চলছে তা মীমাংসার জন্য সংলাপে বসতে তুরস্ক খোলা মন নিয়ে প্রস্তু'ত। তবে তুরস্ক ন্যায্য অবস্থানে অ'টল থাকবে। বুধবার জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে এক ভি'ডিও কনফারেন্সে এরদোগান এসব কথা বলেন।
ভি'ডিও কনফারেন্স এরদোগান জার্মান চ্যান্সেলরকে বলেন, সং'লাপের মাধ্যমে চলমান দ্ব'ন্দ্বের মী'মাংসা হতে পারে তবে এর ভি'ত্তি হতে হবে স্ব'চ্ছতা। এ সময় তিনি জো'র দিয়ে বলেন, তুরস্ক তার অধিকারের প্রশ্নে চূ'ড়ান্ত ও স'ক্রিয় নীতি বাস্তবায়ন করবে। গ্রিস ও তুরস্কের দ্বন্দ্বে মধ্য'স্থতা করার চেষ্টা করছে জার্মানি। তুরস্ক এবং গ্রিস দুটিই ন্যাটো সামরিক জোটের সদস্য।
আগামী সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের নেতারা জ'রুরি বৈঠকে বসতে যাচ্ছেন যেখানে তুরস্কের ওপর নি'ষেধা'জ্ঞা আ'রোপের বিষয় নিয়ে আলোচনা হবে। গ্রিস ও সাইপ্রাসের পানিসীমার কাছে বিতর্কি'ত এলাকায় তুরস্ক তেল-গ্যাসের অনুস'ন্ধান চালাচ্ছে। এ জন্য আং'কারা ওপর নি'ষেধা'জ্ঞা দিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।