বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২০, ০৫:১৮:০২

ধস্তাধস্তির পর অবশেষে গ্রেফতার রাহুল গান্ধী!

ধস্তাধস্তির পর অবশেষে গ্রেফতার রাহুল গান্ধী!

আন্তর্জাতিক ডেস্ক : উত্তরপ্রদেশের হাতরসে নির্যা'তিতার বাড়ি যাওয়ার পথেই উত্তর প্রদেশ পুলিশ কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে গ্রেফতার করলো। কয়েক প্রস্থ লাগাতার ধ'স্তাধ'স্তি, লা'ঠিচা'র্জের পর এদিন রাহুল গান্ধীকে আ'টক করা হয়। রাহুলের সপাট প্রশ্ন, আমি কি অন্যায় করেছি? কোন আইনে আ'টক করা হচ্ছে আমায়?

এদিন যমুনা সেতুতে পৌঁছতেই ধা'ক্কাধা'ক্কির মধ্যে পড়েন রাহুল গান্ধী। গাড়ি যেতে বা'ধা দেওয়া হলে, রাহুল হেঁটে যাওয়া শুরু করেন। তখন শুরু হয় ধ'স্তাধ'স্তি। রাহুল-প্রিয়াঙ্কারা যমুনা সেতু থেকে নড়েনি। পুলিশের যু'ক্তি, ছিল পরি'স্থিতি বেসামাল হওয়ায় ১৪৪ ধা'রা জারি করা হয়েছে। এ যু'ক্তি না মেনে এগোতেই রাহুলকে আ'টক করা হয়।

ক্ষু'ব্ধ রাহুল ট্যুইটারে লেখেন, "উত্তরপ্রদেশে জঙ্গলরাজ চলছে। সরকার এতটাই ভী'ত যে কেউ শো'কগ্র'স্থর সঙ্গে দেখা করলেও সরকারকে ভ'য় পেতে হয়। আমাদের গাড়ি আ'টকে দিয়েছে, তাই আমরা পায়ে হেঁটেই এগোচ্ছিলাম। এর মধ্যেই পুলিশ লা'ঠিচা'র্জ করে। আমাকে ধা'ক্কা মে'রে ফেলে দেওয়া হয়। এ দেশে কি শুধু নরেন্দ্র মোদিই হাঁটবেন? সাধারণ মানুষের হাঁটারও অধিকার নেই?"

হাতরাস কাণ্ডে ফুঁ'সছে গোটা দেশ। স্বয়ং প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ফোন করে তদ'ন্তের বিষয়ে জো'র দিয়েছে। নানা আশ্বাসও দিয়েছে আদিত্যনাথ সরকার। কিন্তু তাতেও চিড়ে ভিজছে না। ইতিমধ্যেই আদিত্যনাথের ইস্তফা চেয়ে সরব এক পক্ষ। এই পরি'স্থিতিতেই হাতরাসে মৃ'ত তরুণীর পরিবারের সঙ্গে দেখা করতে রওনা হন প্রিয়াঙ্কা গান্ধী ও রাহুল গান্ধী।

উত্তরপ্রদেশের ধ'র্ষ'ণ কা'ণ্ডের আঁচ এসে পড়েছে রাজধানীতেও। এদিন কংগ্রেস, বাম, ভীম রাও আর্মির সদস্যরা জোট বেধে প্রতিবা'দ করেন নয়াদিল্লির উত্তরপ্রদেশ ভবন ও ইন্ডিয়া গেটের সামনে। সেখান থেকে ৩২ জন জন বিক্ষো'ভকারীকে আ'টক করেছে পুলিশ। কংগ্রেস বলছে, "বিজেপি সরকার দলিতদের দ'মিয়ে রাখছে। আমাদের ল'ড়া'ই এই বি'দ্বে'ষের বি'রু'দ্ধে।"

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে