আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট ও ইসলাম গবেষক মারুফ আমিন বলেছেন, ম'হামা'রি করোনা ভাই'রাসের চীনা ভ্যাকসিন হালাল হলে ভালো, হালাল না হলেও কোনো সম'স্যা নেই। শুক্রবার তার মুখপাত্র মাসদুকি বাইডোয়ির বরাতে এ ত'থ্য প্রকা'শ করে মালয়েশিয়ার গণমাধ্যম দ্য স্টার অনলাইন।
ইন্দোনেশিয়ার বিনিয়োগমন্ত্রী লুহুত বিনসারের সঙ্গে এক বৈঠক শেষে এ কথা জানান ভাইস প্রেসিডেন্ট। এতে চীনের বায়োফার্মাসিউটিক্যালস কোম্পানি সিনোভ্যাকের তৈরি করা ভ্যাকসিনের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়। ইন্দোনেশিয়ার পিটি বায়ো ফার্মা সিনোভ্যাকের সঙ্গে মিলে স্থানীয়ভাবে এই ভ্যাকসিন উৎপাদন করছে।
এ নিয়ে ভাইস প্রেসিডেন্ট বলেন, ''ভ্যাকসিন যদি হালাল হয়তো ভালো। যদি না হয় তাহলেও কোনো সম'স্যা নেই।'' উল্লেখ্য, ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট বর্তমানে দেশটির উলেমা কাউন্সিলেরও চেয়ারম্যান।