বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২০, ১২:১১:২৬

কুয়েতের নতুন যুবরাজ শেখ মিসাল

কুয়েতের নতুন যুবরাজ শেখ মিসাল

আন্তর্জাতিক ডেস্ক : শেখ মিসাল আল-আহমেদ আল-জাবের আল-সাবাহকে গালফ এর যুবরাজ হিসেবে মনোনীত করা হয়েছে। কুয়েতের নতুন শা'সক আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল সাবাহ আজ বুধবার এ ঘোষণা দেন। শেখ মিসাল বর্তমানে দেশটির ন্যাশনাল গার্ডের উপপ্রধানের দায়িত্ব পালন করছেন।

আল-জা'জিরার এক প্রতিবে'দনে বলা হয়েছে, পার্লামেন্টের অনুমোদনের মাধ্যমে যুবরাজ হিসেবে শেখ মিসালের নিয়োগ চূড়া'ন্ত হবে। এর আগে, অসু'স্থতা জনিত কারণে ৯১ বছর বয়সী শেখ সাবাহ আল-আহমেদ আল-সাবাহ মা'রা যাওয়ার পর কুয়েতের নতুন আমির হিসেবে গত সপ্তাহে দায়িত্ব নেন তার ভাই শেখ নাওয়াফ। তিনিই এবার নতুন যুবরাজের নাম ঘোষণা করলেন।

প্রতিবেশি দুই বড় দেশ সৌদি আরব ও ইরানের মধ্যে উত্তে'জনা চলার মধ্যে এবং তেলের দাম কমে যাওয়া আর করোনা মহামা'রির কারণে সৃষ্ট সং'কটের মধ্যে দায়িত্ব নেন ৮৩ বছর বয়সী নাওয়াফ। কূ'টনী'তিক ও বিশ্লে'ষকরা ধা'রণা করছিলেন এবং কাজের ধীর গতির জন্য পরিচিত শেখ নাওয়াফ হয়তো তার দায়িত্বের বেশিরভাগ অংশই উত্তরাধিকারের হাতে ছেড়ে দেবেন।

প্রয়াত আমির শেখ সাবাহ'র আরেক ছোট ভাই শেখ মিসালের জন্ম ১৯৪০ সালে। ২০০৪ সাল থেকে তিনি দেশটির ন্যাশনাল গার্ডের উপপ্রধানের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দেশটির সি'কিউ'রিটি সার্ভিস এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

কুয়েতের নতুন যুবরাজ নিয়োগ প্রসঙ্গে গাল্ফ ইন্টারন্যাশনাল ফোরামের পরিচালক দানিয়া থাফের বলেন, এই পদের জন্য অন্যান্য যাদের নাম শোনা যাচ্ছিলো তাদের অনেকের বি'রু'দ্ধে কে'লেং'কা'রি ও বি'ত'র্কে যু'ক্ত থাকার অ'ভিযো'গ থাকলেও শেখ মিসালের ক্ষেত্রে এর কোনওটাই নেই। তিনি বলেন, ''তার সঙ্গে আমির শেখ নাওয়াফের ঘনি'ষ্ঠ সম্পর্ক রয়েছে এবং সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো প্রতিবেশি দেশগুলোর সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে বলে মনে করা হয়।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে