শনিবার, ১০ অক্টোবর, ২০২০, ১২:৪৭:২৩

এবার ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘গতি’

এবার ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘গতি’

এবার ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘গতি’। ঘূর্ণিঝড়টি আঘা'ত হা'নতে যাচ্ছে ভারতের অন্ধ্রপ্রদেশে। পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ থেকে এ ঘূর্ণিঝড় শক্তি সঞ্চয় করছে বলে সতর্ক করেছে ভারতের আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের সময় বাতাসের গতিবেগ হবে ঘন্টায় ৬৫ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের প্রভাবে বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড়ের কারণে লাল সংকেত জা'রি করা হতে পারে বলে জানানো হয়েছে।

আন্দামান সাগর থেকে এই নিম্নচাপ এখন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। শক্তি সঞ্চয় করে এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এক বিবৃতিতে জানানো হয়েছে, সরাসরি এই ঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে না পড়লেও ওডিশা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক এবং মহারাষ্ট্রে রোববার ও সোমবার প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আন্দামান-নিকোবরে প্রবল বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। এই দু'দিন আন্দামান সাগর থেকে বঙ্গোপসাগরের একাংশ উত্তাল থাকবে। সে কারণে অন্ধ্রপ্রদেশ, ওডিশা ও আন্দামান উপকূলের জেলেদের এই সময়ের মধ্যে সাগরে মাছ ধরতে যেতে নিষে'ধ করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে