সোমবার, ১৯ অক্টোবর, ২০২০, ০৪:৩১:৪২

জম্মু-কাশ্মীর ও লাদাখ চীনের অংশ, এমনটাই বলছে টুইটার!

জম্মু-কাশ্মীর ও লাদাখ চীনের অংশ, এমনটাই বলছে টুইটার!

আন্তর্জাতিক ডেস্ক : লকডাউনের পূর্বেই জম্মু-কাশ্মীর এবং লাদাখকে কেন্দ্র শাসিত রাজ্যের মর্যাদা দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। জম্মু-কাশ্মীরের মতো লাদাখও ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ বলেই স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক মহল। কিন্তু ভারতের কেন্দ্রীয় শা'সিত এই অঞ্চলকে চীনের অংশ বলে দেখাচ্ছে টুইটার লোকেশন সার্ভিস। 

এই নিয়ে চ'র'ম বিতর্কের সূচনা হল রবিবার। প্রখ্যাত সাংবাদিক নীতিন গোখলে গিয়েছিলেন লেহ-র ওয়ার মেমোরিয়ালে। সেখান থেকে তিনি একটি টুইটার লাইভ করেন। তখন জিও লোকেশন হিসেবে দেয় -পিপসল রিপাবলিক অফ চায়না। এর স্ক্রিনশট টুইটারে শেয়ার করেন ওই সাংবাদিক। যদিও এখনও পর্যন্ত টুইটারের তরফে এর কোনও প্রতি'ক্রিয়া পাওয়া যায়নি।

রবিবার মাইক্রব্লগিং সাইটের হয়ে একটি লাইভ অনুষ্ঠান করছিলেন তিনি। দুপুর ১২টা নাগাদ লে-র পিপিল ওয়ার মেমোরিয়াল, হল অফ ফেমে থেকে শ্যুটিং করছিলেন। সেই সময়ই জায়গাটির লোকেশান হিসেবে সোশ্যাল মিডিয়ায় জায়গায় দেখানো হয়েছিল জম্মু ও কাশ্মীর চীনা ভূখণ্ডের অংশ। 

উল্লেখ্য, লে শহর থেকে মাত্র চার কিলোমিটার দূরেই এই ওয়ার মেমোরিয়াল তৈরি করেছে ভারতীয় সেনাবা'হি'নী। ভারত-পাকিস্তান যু'দ্ধে যে সমস্ত সৈনিক শহীদ হয়েছেন তাদের সম্মান জানাতেই সেখানে সৌধ বানানো হয়েছে। আর ওই এলাকাই কিনা চীনের অংশ বলে দেখাচ্ছে টুইটার লোকেশন সার্ভিস? স্ক্রিনশটটি শেয়ার হতেই ক্ষো'ভে ফে'টে পড়েন নে'টিজে'নরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে