সোমবার, ১৯ অক্টোবর, ২০২০, ০৯:০৪:৪৫

শীঘ্রই পুরো ভারতে সিএএ চালু হবে : জেপি নাড্ডা

শীঘ্রই পুরো ভারতে সিএএ চালু হবে : জেপি নাড্ডা

আন্তর্জাতিক ডেস্ক : কয়েকমাস বাদেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগে ফের নতুন করে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ইস্যুর বোধন ঘ'টালেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়েই বিজেপির সর্বভারতীয় সভাপতি বললেন, ''শীঘ্রই সিএএ চালু করা হবে।''

সংশোধিত নাগরিকত্ব ইস্যু ঘিরে উত্তাল হয়েছিল গোটা ভারত। গর্জে উঠেছিল মমতা ব্যানার্জীর নেতৃত্বাধীন তৃণমূল সরকারও। বিধানসভা ভোটের মুখে আবারও সেই ইস্যুকে নিয়ে যেভাবে সরব হলেন নাড্ডা, তা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

এদিন শিলিগুড়িতে বিজেপি সর্বভারতীয় সভাপতি বলেছেন, ''করোনা অতিমা'রীর জেরে সিএএ'র বাস্তবায়ন বিল'ম্বিত হয়েছে। তবে, পরি'স্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। কাজ শুরু হয়েছে। এটা (সিএএ) শীঘ্রই কার্যকর করা হবে। আপনারা সকলে সংশো'ধিত নাগরিকত্ব আইনের উপকার পাবেন। সংসদে এটা পাস হয়েছে। আমরা এটার প্রতি দায়বদ্ধ।''

নাড্ডাকে উদ্ধৃত করে একথা জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই। অন্যদিকে, ২০২১ সালে বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপিই সরকার গঠন করবে বলে এদিন ফের আত্মবিশ্বাসের সুর শোনা গিয়েছে নাড্ডার গলায়। মমতার নেতৃত্বাধীন তৃণমূল সরকারকে বিঁ'ধে বিজেপি সভাপতি বলেছেন যে, ''বাংলার মানুষ হিং'সা, কা'টমা'নি সংস্কৃতি নিয়ে নাজে'হাল হয়ে গিয়েছেন।'' সূত্র : পিটিআই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে