শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০, ১১:৪৯:২২

লিবিয়ার স্থায়ী যু'দ্ধবিরতি চুক্তি 'বিশ্বাসযোগ্য' নয়: এরদোগান

লিবিয়ার স্থায়ী যু'দ্ধবিরতি চুক্তি 'বিশ্বাসযোগ্য' নয়: এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়ার যু'দ্ধরত দলগুলির মধ্যে স্থায়ী যু'দ্ধবিরতি চু'ক্তি বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে না বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। শুক্রবার ইস্তাম্বুলে জুমার নামাজের পর সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ''যু'দ্ধবিরতির এই চু'ক্তি (লিবিয়ার) উচ্চপর্যায় থেকে করা হয়নি। সময় বলে দেবে নিম্নপর্যায়ের ব্যক্তিদের করা ওই চু'ক্তি কতদিন বজায় থাকে। 

জাতিসংঘ মিশন জানায়, দুই পক্ষের ৫ জন করে সামরিক সদস্য জেনেভায় স্থায়ী যু'দ্ধবিরতি চু'ক্তিতে সম্মত হয়। ঐতিহাসিক এ চুক্তি লিবিয়ার শান্তি ও স্থিতিশীলতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এসময় এরদোগান তুর্কি নাগরিকদের করোনা ভাইরাস মহামা'রীর প্রকো'প থেকে বাঁচার জন্য বিশেষভাবে গুরুত্ব দেন।  

লিবিয়ায় যু'দ্ধরত দুইপক্ষ দেশটির স্থায়ী যু'দ্ধবিরতি দিয়ে শান্তিচু'ক্তি করতে সম্মত হয়েছে। শুক্রবার যু'দ্ধরত প্রধান দুই পক্ষ এ পূর্ণাঙ্গ যু'দ্ধবিরতিতে রাজি হয়। এর ফলে কয়েক বছর ধ'রে চলা র'ক্তক্ষ'য়ী সং'ঘ'র্ষের সমাপ্তি হবে বলে ধা'রণা করা হচ্ছে। এ ছাড়াও দেশটি থেকে রাশিয়া, তুরস্ক ও অন্য আঞ্চলিক শক্তিগুলোর সেনাদের ফিরিয়ে নেয়া হতে পারে।  

শুক্রবার জাতিসংঘের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়, লিবিয়ায় যু'দ্ধরত উভয় পক্ষের সামরিক প্রধানরা আলোচনার মধ্য দিয়ে একটি চু'ক্তিতে পৌঁছেছে। একে ঐতিহাসিক চু'ক্তি হিসেবে আখ্যায়িত করেছে জাতিসংঘ। এর ফলে দীর্ঘদিন ধ'রে যু'দ্ধ চলা দেশটিতে শান্তির সম্ভাবনা তৈরি হয়েছে। 

আলজাজিরার খবরে বলা হয়, শান্তিচু'ক্তিতে মধ্যস্থতা করেছে জাতিসংঘের দূত স্টিফেন টুরকো উইলিয়ামস। যিনি এর আগে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তা ছিলেন। এতে স্বাক্ষর করেছে খলিফা হাফতারের বাহিনী এলএনএ এবং ত্রিপোলিভিত্তিক সরকার জিএনএ। ক্ষ'মতার প্র'ক্রিয়া কেমন হবে তা নিয়ে আলোচনা করতে আগামী মাসে তিউনিশিয়ায় বসবে দুইপক্ষ।

জাতিসংঘের দূত স্টিফেন উইলিয়ামসের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়, আগামী ৩ মাসের মধ্যে দেশটিতে থাকা বিভিন্ন দেশের সেনাদের প্রত্যা'হারের বিষয়ে আলোচনা হয়েছে। স্টিফেন উইলিয়ামস বলেন, ''স্রষ্টার ইচ্ছায় এটা পুরো লিবিয়ার শান্তির চাবিকাঠি হতে পারে। যু'দ্ধবিরতির চুক্তিতে দুই পক্ষকে রাজি করাতে অনেকটা ক'ঠি'ন পথ পাড়ি দিতে হয়েছে।'' সূত্র : নিউইয়র্ক টাইমস ও আলজাজিরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে