শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০, ১১:৫৯:৫২

এস-৪০০ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও বিবাদে জড়াচ্ছে তুরস্ক

এস-৪০০ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও বিবাদে জড়াচ্ছে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক : ''যুক্তরাষ্ট্রের সমালো'চনাকে অগ্রাহ্য করে প্রথমবারের মতো রাশিয়ার মিসাইল প্রতির'ক্ষা ব্যবস্থা এস-৪০০ পরীক্ষা চালিয়েছে তুরস্ক। বিষয়টি সাংবাদিকদের কাছে শুক্রবার নি'শ্চি'ত করেছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান। শুক্রবার জুমার নামাজের পর সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে এরদোগান কথা বলেন।  

এস-৪০০ প্রতির'ক্ষা ব্যবস্থা পরীক্ষা চালানোয় যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে নতুন করে উত্তে'জনা বৃদ্ধি পেতে পারে। যুক্তরাষ্ট্র চায় না যে, তুরস্ক রাশিয়ার তৈরি একই প্রতির'ক্ষা ব্যবস্থা ক্রয় করুক। দেশটির অ'ভিযো'গ, এর ফলে নেটোর প্রতির'ক্ষা ব্যবস্থার তথ্য বেহাত হতে পারে। গত বছর তুরস্কের কাছে এফ-৩৫ জেট বিক্রি স্থ'গি'ত করে ওয়াশিংটন। এছাড়া দেশটির ওপর অ'বরো'ধ আরো'পেরও হু'মকি দেয় যুক্তরাষ্ট্র।

রাশিয়ার মিসাইল প্রতির'ক্ষা ব্যবস্থা এস-৪০০ পরীক্ষা বিষয়ে এরদোগান বলেন, ''এটা সত্য যে, আমরা এটার পরীক্ষা চালাব।  তারা তাদের কাজ ধা'রাবা'হিকভাবে করবে।'' তিনি বলেন, ''আমাদের সক্ষমতা থাকার পরও আমরা কেন পরীক্ষা চালাব না? আমরা অবশ্যই এজন্য আমেরিকার কাছে পরামর্শ চাইব না। আমরা আমেরিকার কাছে এজন্য তো অনুমতি নিতে যাব না। আমরা আমাদের কাজে প্রতিজ্ঞাবদ্ধ, আমরা আমাদের পথে ধা'রাবা'হিকভাবে চলব।''

আরব নিউজ জানায়, কৃষ্ণ সাগরের উপকূলবর্তী তুরস্কের একটি শহর থেকে রাশিয়ার তৈরি এস-৪০০ প্রতির'ক্ষা ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে তুর্কি সেনাবা'হি'নী। আড়াই বিলিয়ন ডলারে কেনা ওই রুশ সমা'রা'স্ত্রটি গত শুক্রবার পরীক্ষার সময় উপকূলীয় শহর সিনোপ থেকে একটি ধোঁয়ার কুণ্ডলি আকাশের দিকে উড়ে যেতে দেখা যায়।

চলতি সপ্তাহে এই ব্যবস্থা পরীক্ষা চালানোর কথা ছিল দেশটির। এর আগে এই পরীক্ষাকে সামনে রেখে কৃষ্ণ সাগরের ওই এলাকায় নৌযান ও বিমান চলাচলে সত'র্কতা জারি করে তুরস্ক। এর আগে তুরস্কের প্রতির'ক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা এস-৪০০ পরীক্ষার বিষয়টি অস্বী'কার বা স্বীকার কিছুই করবে না। সূত্র : নিউইয়র্ক টাইমস ও আলজাজিরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে