শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২০, ০৪:৪২:২৩

জর্জিয়া ও মিশিগানে আইনী লড়াইয়ে ডোনাল্ড ট্রাম্পের হার

জর্জিয়া ও মিশিগানে আইনী লড়াইয়ে ডোনাল্ড ট্রাম্পের হার

আন্তর্জাতিক ডেস্ক : জর্জিয়া ও মিশিগান নিয়ে আদালতের রায়ে হারলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপরেও তিনি নেভাদায় ভোটিংয়ে বেনিয়ম নিয়ে নতুন করে মামলা করবেন বলে জানা গেছে। জর্জিয়ায় মামলায় ট্রাম্পের দল অভিযোগ এনেছিল, দেরিতে আসা ৫৩টি ব্যালট সময়ে আসা ব্যালটগুলির সঙ্গে মিশিয়ে ফেলা হয়েছে। 

মিশিগান নিয়ে তারা আবেদন জানিয়েছিল যেন ভোট গণনা বন্ধ করা হয়। প্রদেশ বিচারপতিরা ২টি মামলাই খারিজ করে দেন। জর্জিয়ার সুপিরিয়র আদালতের বিচারপতি জেমস বাস বলেন, ব্যালটগুলি অবৈধ এমন প্রমাণ পাওয়া যায়নি। ট্রাম্পের সহযোগীরা আরও অভিযোগ করেন, নেভাদার জনবহুল ক্লার্ক কাউন্টিতে, যার মধ্যে লাস ভেগাসও রয়েছে, ভোটিংয়ে বেনিয়ম হয়েছে।

৩টি রাজ্যে ভোট গণনা চলছে। নেভাডায় সামান্য ভোটে এগিয়ে ডোমোক্র্যাটিক চ্যালেঞ্জার জো বাইডেন। জর্জিয়ায় সামান্য ভোটে এগিয়ে ট্রাম্প। আর মিশিগানে বাইডেন জিতছেন বলে পূর্বাভাস। ট্রাম্পের দলের নেভাডার অ্যাটর্নি জেনারেল বলেন, "মৃ'ত ভোটাররাও ছিলেন, যাদের ভোট গোনা হয়েছে। আরও কয়েক হাজার মানুষ যারা অতিমা'রীর কারণে ক্লার্ক কাউন্টি ছেড়ে চলে গিয়েছিলেন, তাদের ভোটও গোনা হয়েছে।"

তিনি বলেন, ফেডারেল আদালতেও মামলা করা হবে, যাতে অবৈধ ভোট গোনা বন্ধ হয়। ক্লার্ক কাউন্টির এক নির্বাচন আধিকারিক জানিয়েছেন, অবৈধ ভোট গোনা হচ্ছে এমন প্রমাণ নেই। বাইডেনের প্রচারের এক সিনিয়ার পরামর্শদাতা জানিয়েছেন, ট্রাম্পের মামলাগুলির কোনও মেরিট নেই। নজর ঘোরাতেই এগুলি করা হচ্ছে। নির্বাচন প্রক্রিয়ার বিশুদ্ধতা হ্রাস করতেই এই অপচেষ্টা। পেনসিলভেনিয়াতেও ট্রাম্পের দল বিবিধ আইনী অভিযোগ দায়ের করেছে।

ট্রাম্প বলেছেন, তার আশা সুপ্রিম কোর্ট এই ফলাফল ঠিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। যেখানে ৬-৩ কনজার্ভেটিভ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, তার মধ্যে ৩ জন বিচারপতিকে নিয়োগ করেছিলেন ট্রাম্প। ট্রাম্প আরও বলেন, অনেকগুলি মামলা হবে। দেশের সর্বোচ্চ আদালতে এটি শেষ হবে। তবে আইনী বিশেষজ্ঞদের অভিমত, সুপ্রিম কোর্ট শেষ কথা বলবে, এমনটা হবে না। আদালতের চিরাচরিত পদ্ধতি মেনেই তাকে্ আসতে হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে