শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২০, ০৭:১১:১৭

প্রেসিডেন্ট পদে জয়ী হতে চলেছেন, নিরাপত্তা জোরদার হচ্ছে জো বাইডেনের

প্রেসিডেন্ট পদে জয়ী হতে চলেছেন, নিরাপত্তা জোরদার হচ্ছে জো বাইডেনের

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদলীয় প্রার্থী জো বাইডেন বিজয়ের পথে রয়েছেন। ইতিমধ্যে তিনি ২৬৫ ইলেকটোরাল ভোট পেয়েছেন। আরও দুটি রাজ্যে ভোটের ব্যবধানে এগিয়ে আছেন। যে কোনো সময় নিজেকে বিজয়ী দাবি করতে পারেন সাবেক এই ভাইস প্রেসিডেন্ট। তাই শুক্রবার থেকে যু্ক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগ তার নিরা'পত্তা জো'রদার করছে।

ওয়াশিংটন পোস্ট জানায়, বাইডেনের প্রচার শিবির থেকে যুক্তরাষ্ট্রের গোয়ে'ন্দা সংস্থাকে শুক্রবার দিনের শুরুতে তিনি বক্তৃতা দিতে পারেন বলে জানানো হয়েছে। তারপরই গোয়েন্দা সংস্থা বাইডেনের নিরা'পত্তা জো'রদার করতে এজেন্ট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে এ বিষয়ে জানতে গোয়ে'ন্দা বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো ত'থ্য দিতে রাজি হয়নি। 

সংস্থাটির মুখপাত্র ক্যাথেরিন মিলহয়েন বলেন, জ্যেষ্ঠ পদে থাকা ব্যক্তিদের নিরাপত্তা আয়োজন কেমন হবে; তা নিয়ে কোনো তথ্য সংস্থা থেকে দেয়া হয় না। বাইডেন শিবির থেকেও এ বিষয়ে কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানানো হয়েছে। ডেলওয়্যারের উইলমিংটনে একটি কনভেনশন সেন্টারে থেকে এবার নির্বাচনী প্রচার এবং ভোট পর্যবেক্ষণ করছেন বাইডেন এবং তার দল। সেখানেই বাইডেনের শুক্রবার ভাষণ দেয়ার সম্ভাবনা আছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে