মঙ্গলবার, ০৮ ডিসেম্বর, ২০২০, ১১:২৫:৫৮

এই প্রথম সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি হেলিকপ্টার ইঞ্জিনের প্রাথমিক ট্রায়াল দিল তুরস্ক

এই প্রথম সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি হেলিকপ্টার ইঞ্জিনের প্রাথমিক ট্রায়াল দিল তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক : এই প্রথম সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি হেলিকপ্টার ইঞ্জিনের প্রাথমিক ট্রায়াল দিল তুরস্ক। শনিবার তুরস্কের এসকেশেহর প্রদেশে তুসাস ইঞ্জিন ইন্ডাস্ট্রির তৈরি টার্বোসফট ইঞ্জিনের সফল পরীক্ষা চালায় তুর্কি প্রতিরক্ষা দফতর। 

আনাদোলু এজেন্সি তাদের এক প্রতিবেদনে জানায়, তুরস্কের তৈরি এই ইঞ্জিনটি তুর্কি সামরিক বাহিনীর মাল্টিরোল হেলিকপ্টার টি৬২৫ গোকবে’তে ব্যবহার করা হবে। সে সঙ্গে বাজারের চাহিদা অনুযায়ী অন্যান্য হেলিকপ্টারেও ব্যবহার করা হবে বলে জানানো হয়। তুরস্কের তৈরি এই ইঞ্জিনটি প্রায় ১৬০০ হর্সপাওয়ারের শক্তি উৎপন্ন করে। তুরস্কের শিল্প ও প্রযুক্তিমন্ত্রী মোস্তফা ভার্নাক বলেন, এর মাধ্যমে আমরা বছরে অন্তত ৬০ মিলিয়ন ডলারের সামরিক আমদানি এড়াতে পারব। আনাদোলু।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে