মঙ্গলবার, ০৮ ডিসেম্বর, ২০২০, ০৪:৪৪:৪৭

কাশ্মীর ইস্যুতে ভারতকে সমর্থনকারী দেশে ক্ষেপণাস্ত্র হামলা চালাবে পাকিস্তান!

কাশ্মীর ইস্যুতে ভারতকে সমর্থনকারী দেশে ক্ষেপণাস্ত্র হামলা চালাবে পাকিস্তান!

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীর ইস্যুতে ভারতকে সমর্থনকারী দেশে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে বলে হুমকি দিয়ে বিতর্কে জড়ালেন পাকিস্তানের একজন মন্ত্রী। তার দাবি, ওই ইস্যুতে যেসব দেশ ভারতকে সমর্থন করবে, সবাই পাকিস্তানের শত্রু। পাকিস্তানি মন্ত্রীর বিতর্কিত মন্তব্যের পর সামাজিক যোগাযোগের মাধ্যমে নিন্দার ঝড় বইছে।

সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে বিতর্কিত মন্তব্যটি করেন পাকিস্তানের কাশ্মীর বিষয়ক ও গিলগিট-বাল্টিস্তানের মন্ত্রী আলি আমিন গন্ডাপুর। গন্ডাপুরের দাবি, কাশ্মীর প্রসঙ্গে আন্তর্জাতিক মহল চুপ আছে এবং সাম্প্রতিক সময়ে যেভাবে এই দুই 'চিরশত্রু'র মধ্যে উত্তেজনা ছড়াচ্ছে, তাতে যে কোনো পরিস্থিতিতে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে পাকিস্তান। 

সেই সঙ্গে তার আরো দাবি, যে সব দেশ কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে থাকবে না, তারা সবাই এই পদক্ষেপের মাসুল গুনবে। কারণ, যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে, ওই সব দেশের দিকেই ক্ষেপণাস্ত্র ছুড়বে পাকিস্তান। জম্মু-কাশ্মীরে ইউরোপীয় ইউনিয়নের সাংসদদের সফর ঘিরে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে যখন সরব রাহুল গান্ধীরা, সে সময় পাকিস্তানি এই মন্ত্রীর মন্তব্যেরও তুমুল সমালোচনা করেছেন নেটিজেনরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে