মঙ্গলবার, ০৮ ডিসেম্বর, ২০২০, ০৯:৫০:৪১

হংকং নিয়ে চীনকে কড়া বার্তা

হংকং নিয়ে চীনকে কড়া বার্তা

আন্তর্জাতিক ডেস্ক : গত মাসেই হংকংয়ে আইনসভার নির্বাচিত চার বেজিং-বিরোধী সদস্যকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছিল সেখানকার স্থানীয় প্রশাসন। সেই ঘটনার প্রতিবাদে হংকং আইনসভার গণতন্ত্রকামী সব সদস্যই পদত্যাগের সিদ্ধান্ত নেন। বিষয়টি নিয়ে তখনই ব্রিটেন ও আমেরিকার মতো পশ্চিমী দেশগুলি হংকংয়ের স্থানীয় প্রশাসন ও বেজিংয়ের কড়া সমালোচনা করেছিল। 

এবার সেই বহিষ্কারের সিদ্ধান্তের জন্য বেশ কয়েক জন চীনা কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছে আমেরিকান প্রশাসন। বিদায়ী ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, এখনও দিনক্ষণ চূড়ান্ত না হলেও খুব শীঘ্রই ওই নিষেধাজ্ঞা জারি হবে। হংকং তো বটেই চীনা কমিউনিস্ট পার্টির বেশ কিছু কর্মকর্তাও সেই নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন। আমেরিকায় ওই সব কর্মকর্তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে। তাদের আমেরিকায় প্রবেশের উপরেও নিষেধাজ্ঞা জারি হওয়ার কথা। মোট ১৪ জন কর্মকর্তার নাম তালিকায় রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে