বুধবার, ০৯ ডিসেম্বর, ২০২০, ০৭:১০:০৭

ফ্রান্সে মুসলমানদের ওপর চরম বলপ্রয়োগ, যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

ফ্রান্সে মুসলমানদের ওপর চরম বলপ্রয়োগ, যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপের সবচেয়ে বেশিসংখ্যক মুসলমান বসবাস করা ফ্রান্সে মুসলমানদের প্রতি চরম বলপ্রয়োগমূলক পদক্ষেপের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক বিশেষ দূত স্যাম ব্রাউনব্যাক। 
সম্প্রতি উগ্র মুসলমানদের বিরুদ্ধে ধরপাকড়ের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। 

দূত স্যাম ব্রাউনব্যাক সাংবাদিকদের বলেন, ফ্রান্সে যা ঘটছে, তা নিয়ে অবশ্যই আমি উদ্বিগ্ন। গঠনমূলক অঙ্গীকার থাকতে পারে। যেটি ক্ষতির বদলে সহায়ক হতে পারে। আপনি যখন মারাত্মকভাবে বলপ্রয়োগে যাবেন, তখন পরিস্থিতি আরও খারাপ অবস্থায়। তাদের মৌলিক ধর্মীয় স্বাধীনতার অধিকার আছে। সরকারের উচিত তাদের সম্মান ও সুরক্ষা দেয়া।

কোনো মসজিদ কর্তৃপক্ষ উগ্রবাদের প্রচার করলে তা বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছে ম্যাক্রোঁ প্রশাসন। ধর্মের সহিংস প্রকাশের নিন্দা জানিয়ে ব্রাউনব্যাক বলেন, যদি আপনি শান্তিপূর্ণভাবে আপনার ধর্ম পালন করেন, তবে আপনি তা পালনের অধিকার রাখেন। আমি মনে করি, উদ্বেগ ও সমস্যাগ্রস্ত এলাকাগুলো শনাক্ত করতে ধর্মীয় নেতাদের সঙ্গে কাজ করলে দেশগুলো সবচেয়ে ভালো করবে। ধর্মীয় গোষ্ঠিগুলোর সঙ্গে অনৈক্যও হবে না।

তিনি বলেন, 'যখন আপনি মারাত্মকভাবে বলপ্রয়োগে যাবেন, তখন পরিস্থিতি আরও খারাপ অবস্থায়।' এদিকে সংখ্যাগরিষ্ঠ মুসলমান দেশগুলোতে ম্যাক্রোঁর সাম্প্রতিক পদক্ষেপের বিরুদ্ধে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে। ম্যাক্রোঁ সামগ্রিকভাবে ইসলামের ওপর আঘাত করছেন বলে অভিযোগ করেছেন পাকিস্তান ও তুরস্কের নেতারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে