বুধবার, ০৯ ডিসেম্বর, ২০২০, ১১:৩৮:৩২

সাধারণ জনতা না বুঝলেও মোদির বিশ্বাসঘাতকতা কৃষকরা বুঝেছেন : রাহুল গান্ধী

সাধারণ জনতা না বুঝলেও মোদির বিশ্বাসঘাতকতা কৃষকরা বুঝেছেন : রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক : একদিকে কৃষকদের আন্দোলন ও স্বারাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাদের সাক্ষাত্‍। অন্যদিকে, কংগ্রেসসহ বিরোধী শিবির রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে কৃষি বিল প্রত্যাহারের দাবি জানায়। এমন এক পরিস্থিতিতে ফের একবার রাহুল গান্ধী এদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে সুর চড়িয়েছেন। 

রাহুল বলেন, 'যদি আজ কৃষকরা সরব না হন, তাহলে সারা জীবনের মতো তাদের কণ্ঠ রুদ্ধ করা হবে।' এদিন রাহুল গান্ধী এরপরই একটি টুইট করেন। তিনি এরপর লেখেন 'কৃষকই হিন্দুস্তান'। সেখানে মো সরকারকে আক্রমণ শানিয়ে লেখেন, দেশের কৃষকরা বুঝে গিয়েছেন মোদি তাদের সঙ্গে কত বড় বিশ্বসঘাতকতা করেছেন। 

রাহুল এদিন জানান, বিরোধীদের সঙ্গে আলোচনা না করেই মোদি সরকার একের পর এক বিল পাশ করছে। কৃষি বিল মূলত দেশের নিরিখে একটি কৃষকদের প্রতি আপমানজনক বিল। যারা দেশ গড়ে তাদের এভাবে অপমান করা হচ্ছে বলে জানান তিনি। এদিকে, সরকারের পুরোনো প্রস্তাব নতুন রূপে দেওয়া হয়েছে। এই ভাষাতেই বক্তব্য রেখে কার্যত কেন্দ্রের দাবি নস্যাত্‍ করেন কৃষকরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে