শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০, ০৬:৪৯:৪৫

এরদোয়ানের ওপর ক্ষেপেছে ইরান, তুরস্কের রাষ্ট্রদূতকে তলব

এরদোয়ানের ওপর ক্ষেপেছে ইরান, তুরস্কের রাষ্ট্রদূতকে তলব

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তুরস্কের রাষ্ট্রদূতকে তলব করেছে। বৃহস্পতিবার আজারবাইজান সফরকালে তুরস্কের রাষ্ট্রপতি এরদোগানের মন্তব্যকে "মধ্যস্থতাকারী" বলে উল্লেখ করছে দেশটি। আজারবাইজান সফরকালে এরদোয়ানের এক কবিতা আবৃত্তি করেন। এরই জেরেই শুক্রবার তুরস্কের রাষ্ট্রদূতকে তলব করা হয়।

এরদোয়ান ১৯ শতকে আজারবাইজের অঞ্চল রাশিয়া এবং ইরানের মধ্যে বিভক্ত হওয়া নিয়ে একটি আজেরি-ইরানি কবিতা আবৃত্তি করেন। ইরানের ভাষ্য, এরদোয়ানের ওই কবিতা আবৃত্তির ফলে তাদের দেশে থাকা আজেরি সংখ্যালঘুদের মধ্যে বিচ্ছিন্নতাবাদী প্রবণতা বাড়তে পারে। এ কবিতা আবৃত্তিকে দেশটি 'অনধিকারচর্চা' হিসেবে উল্লেখ করেছে।

আঞ্চলিক দাবি এবং সম্প্রসারণবাদী সাম্রাজ্যের' যুগ শেষ হয়েছে বলে তুরস্কের রাষ্ট্রদূতকে অবহিত করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরান তার আঞ্চলিক অখণ্ডতায় কাউকে হস্তক্ষেপ করতে দেয় না বলেও জানিয়েছে দেশটি। সূত্র: আলজাজিরা

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে