রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০, ১২:০৩:৪৫

লাহোরে শিখ মহারাজা রণজিৎ সিংয়ের ভাস্কর্য ভাঙচুর

লাহোরে শিখ মহারাজা রণজিৎ সিংয়ের ভাস্কর্য ভাঙচুর

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের লাহোরে অবস্থিত উনিশ শতকের শিখ শাসক মহারাজা রণজিৎ সিংয়ের ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১১ ডিসেম্বর) ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ঘটনাটিও শুক্রবারই ঘটেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের লাহোরে উনিশ শতকের শিখ শাসক মহারাজা রণজিৎ সিংয়ের ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় জহির নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জহির লাহরের হরবানসপুরা এলাকায় বসবাস করত। লাহোর শহরের শাহী কেল্লার কাছে অবস্থিত ওই ভাস্কর্যের একটি হাত ভেঙে ফেলেছে জহির। পুলিশ তার বিরুদ্ধে একটি মামলা করেছে। 

বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে বলেও জানিয়েছে পুলিশ। পুলিশের কাছে গ্রেফতার হওয়া জহির তার অপরাধ স্বীকার করেছে। পুলিশকে দেওয়া বক্তব্যে জহির জানিয়েছে, রণজিৎ সিংয়ের ভাস্কর্যটি তৈরি করা উচিত হয়নি। কারণ তিনি শাসক থাকাকালীন মুসলমানদের ওপর অত্যাচার করেছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে