বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০, ০২:৫৪:১৪

এবার ধর্ষকদের রাসায়নিকের মাধ্যমে 'অক্ষম' করে দেওয়ার আইন পাস পাকিস্তানে

এবার ধর্ষকদের রাসায়নিকের মাধ্যমে 'অক্ষম' করে দেওয়ার আইন পাস পাকিস্তানে

আন্তর্জাতিক ডেস্ক : এবার ধর্ষকদের রাসায়নিকের মাধ্যমে 'অক্ষম' করে দেওয়ার আইন পাস করল পাকিস্তান। উল্লখ্য এর আগে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, ‘রাসায়নিক প্রয়োগে ধর্ষকদের পুরুষাঙ্গ অকেজো করে দেওয়ার মাধ্যমে কঠোর পদক্ষেপ শুরু হোক। তারপর ধাপেধাপে এগোনো যাবে’

ধর্ষণের ঘটনা কমাতে এবার কঠোর হচ্ছে পাকিস্তানের আইন। রাসায়নিক প্রয়োগে ধর্ষকদের পুরুষাঙ্গ (কেমিক্যাল কাস্ট্রেশন) অকেজো করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির মন্ত্রিসভা। এব্যাপারে প্রধানমন্ত্রী ইমরান খানের অনুমোদনও পাওয়া গিয়েছে বলে মঙ্গলবার (২৪ নভেম্বর) জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম জিও টিভি।

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে