বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০, ০৩:৩৬:০৯

বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্ক মানেই ধর্ষণ নয়: দিল্লি হাইকোর্ট

 বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্ক মানেই ধর্ষণ নয়: দিল্লি হাইকোর্ট

আন্তর্জাতিক ডেস্ক : দিল্লির হাইকোর্ট জানিয়েছে দিনের পর দিন কারো সাথে শারীরিক সম্পর্ক করলে সেটি ধর্ষণ হিসেবে বিবেচিত হবে না। সম্প্রতি এক নারী অভিযোগ করেন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে দিনের দিন ধর্ষণ করা হয়েছে। 

এই মামলার শুনানিতে বিচারক ভিভু বাকরু সাফ জানিয়ে দিয়েছেন দিনের পর দিন নিজের সম্মতিতেই শারীরিকভাবে মিলিত হওয়ার পর সেটি ধর্ষণ হিসেবে বিবেচিত হবে না।

আদালত বলছে, কারো সঙ্গে মাসের পর মাস শারীরিক সম্পর্কের বিষয়টিকে কেবল বিয়ের প্রতিশ্রুতিতে সংগঠিত হয়েছে বলা যায় না। 

বিচারক ভিভু বাকরু বলেন, বিয়ের প্রতিশ্রুতিতে প্রতারণা করার বিষয়টি কোনো নারী তখনই দাবি করতে পারেন, যখন অপরাধ সংগঠিত হয়ে বেশিদিন অতিবাহিত হয়নি। অর্থাৎ, তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে অভিযোগ করা যেতে পারে, তবে দীর্ঘ মেয়াদে শারীরিক সম্পর্ক রাখার পর ধর্ষণ মামলা দেওয়া অবান্তর মনে করেন বাকরু।

তিনি আরও বলেন, কিছু ক্ষেত্রে অবশ্য বিয়ের প্রতিশ্রুতি যৌন সম্পর্ক স্থাপনে সম্মত হওয়ার বিষয়টিকে প্ররোচিত করতে পারে। নারী রাজি না হওয়ার জেরে নির্দিষ্ট মুহূর্তে এ জাতীয় প্ররোচনার মাধ্যমে তার সম্মতি আদায় করে নেওয়া হলে পরক্ষণে তিনি প্রতারিত হওয়ার বিষয়টি অনুধাবন করলে অভিযোগ করতে পারেন।

সে ক্ষেত্রে ওই নারী ভারতীয় দণ্ডবিধির ৩৭৫ ধারায় মামলা করতে পারবেন। তবে দিনের পর দিন সম্মতিতে শারীরিকভাবে মিলিত হওয়ার পর বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণের মামলা করাটা অবান্তর বলে মনে করেন বিচারক ভিভু বাকরু।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে