বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০, ০৪:৫৮:৫৭

পূর্ব আফ্রিকার দেশ মরিশাসে বঙ্গবন্ধুর নামে সড়কের নামকরণ

পূর্ব আফ্রিকার দেশ মরিশাসে বঙ্গবন্ধুর নামে সড়কের নামকরণ

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব আফ্রিকার দেশ মরিশাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামানুসারে সড়কের নামকরণ করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির রাজধানী পোর্ট লুইসের একটি সড়কের নামকরণ করা হয় 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্ট্রিট'।
 
প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ ভিডিও বার্তায় বলেন, 'এর মাধ্যমে বাংলাদেশ ও মরিশাসের সম্পর্ককে অন্য উচ্চতায় নিয়ে যাবে। মরিশাস অতিথ্যের যে উদাহরণ তৈরি করেছে তা বাঙালি জাতি শ্রদ্ধার সঙ্গে মনে রাখবে।' ধন্যবাদ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, 'এটা আমাদের দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নিদর্শন হয়ে থাকবে।'

এদিকে, মরিশাসের উপপ্রধানমন্ত্রী ড. আনোয়ার হোসনু বলেন, ''বাংলাদেশের সঙ্গে ৭০ দশক থেকে আমাদের সম্পর্ক। ২০ হাজারেরও বেশি কর্মী এখানে কর্মরত আছে। বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে আমাদের সহায়তা করে আসছে বাংলাদেশ।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে