বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০, ০৫:০৪:৫২

করোনায় আক্রান্ত ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

করোনায় আক্রান্ত ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে তার সরকারি অফিস থেকে নিশ্চিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) তার করোনা আক্রান্তের খবর প্রকাশ করা হয়। এখন তিনি আইসোলেশনে আছেন। 

ফরাসি প্রেসিডেন্টের কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার রাষ্ট্রীয় বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিকভাবে ম্যাক্রোঁর করোনায় আক্রান্তের প্রমাণ মিলেছে। এখন তিনি সাতদিনের আইসোলেশনে আছেন। আপাতত দূর থেকেই তিনি তার জরুরি কাজগুলো সম্পাদনা করবেন। সূত্র: বিবিসি, স্কাই নিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে