শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০, ০৭:০১:৩৩

মুরগিকে তেড়ে আসতে দেখে আতঙ্কে গুলিবর্ষণ ইসরাইলি সেনাদের, ভাইরাল ভিডিও!

মুরগিকে তেড়ে আসতে দেখে আতঙ্কে গুলিবর্ষণ ইসরাইলি সেনাদের, ভাইরাল ভিডিও!

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের সীমান্তবর্তী গ্রামে থেকে দৌড়ে একটা মুরগি ইসরাইলি সেনাদের দিকে তেড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ইসরাইলি সেনারা ভয় ও আতঙ্কে আকাশের দিকে ফাঁকা গুলিবর্ষণ করতে থাকে। খবর মিডলইস্ট মনিটরের। 

গত বৃহস্পতিবার লেবাননের দক্ষিণাঞ্চলে মেইস আল-জাবাল নামের ওই গ্রামের সীমান্তে এ ঘটনা ঘটে। এরপর লেবাননের ওই গ্রামের ৯ বছরের শিশু হুসেইন চারতৌনির একটি ভিডিও সামাজিক যোগাযোগ শেয়ার করেন। যা মুহূর্তের মধ্যেই ভাইরাল যায়।

ভিডিওটিতে দেখা যায়, ইসরাইলের সীমান্তঘেঁষা লেবাননের গ্রামটি থেকে দৌড়ে একটা মুরগি ইসরাইলি সেনাদের দিকে তেড়ে যায়। এতে ভয়ে আর আতঙ্কে আকাশের দিকে ফাঁকা গুলিবর্ষণ করতে থাকে তারা। এক পর্যায়ে তারা মুরগীটি ধরে নিয়ে যায়। এ সময় লেবাননের ৯ বছর বয়সী শিশু হুসেইন চারতৌনি গিয়ে তার মুরগী ফেরত চাইলেও তাকে তা দেয়া হয়নি।

পরে ইসরাইলি সেনাদের ভয় পাওয়ার ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে দ্রুত ভাইরাল হয়ে যায়। বেশ কিছুদিন ধরে লেবানন-ইসরাইল সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যে সীমান্ত অতিক্রম করে সশস্ত্র ইসরাইলি সেনাদের কাছে গিয়ে মুরগী ফেরত চেয়ে তর্কে জড়ানোর যে সাহসিকতা দেখিয়েছে; লেবাননের এ শিশু- তাতে নেটিজেনরা তার প্রশংসায় পঞ্চমুখ। ভিডিও..

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে