রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০, ০৯:২২:১২

যুক্তরাষ্ট্রকে হারিয়ে চীনকে কাছে পেল তুরস্ক, ইস্তানবুল থেকে বেইজিংয়ে প্রথম ট্রেন

যুক্তরাষ্ট্রকে হারিয়ে চীনকে কাছে পেল তুরস্ক, ইস্তানবুল থেকে বেইজিংয়ে প্রথম ট্রেন

আন্তর্জাতিক ডেস্ক : রস্কের ওপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে সম্পর্কের অবনতি হলেও চীনের সঙ্গে সম্পর্ক উন্নতি করছে আঙ্কারা। চীনের সঙ্গে প্রথমবারের মতো রেলপথে পণ্যবাহী ট্রেন চালু করেছে তুরস্ক। তুর্কি পরিবহন ও অবকাঠামোমন্ত্রী আদিল কারাইসমেলগ্লু জানিয়েছেন, তুরস্ক থেকে পণ্যবাহী ট্রেনটি চীনে শনিবার পৌঁছেছে। এটি দেশের জন্য বিশাল এক মাইলফলক।

তিনি এক টুইট বার্তায় বলেন, 'চীনে রফতানি ট্রেনই রেল পরিবহনে আমাদের বিজয়।' ট্রেনটি ৪ ডিসেম্বর ইস্তানবুল থেকে থেকে যাত্রা শুরু করে। ৮ হাজার ৬৯৩ কিলোমিটার পথ পাড়ি দিয়ে চীনের জিয়ান শহরে পৌঁছে। ট্রেনটি তুরস্ক থেকে জর্জিয়া, আজারবাইজান, কাসপিয়ান সাগর এবং কাজাখাস্তান হয়ে চীনে পৌঁছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে