সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ফাইজার/বায়োএনটেকের টিকা নেওয়ার জন্য এরই মধ্যে চার লাখ মানুষ নিবন্ধন করেছে। গত ১৫ ডিসেম্বর থেকে এই নিবন্ধন শুরু হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সহকারী সচিব ড. আবদুল্লাহ আসিরি ঘোষণা করেছেন, দেশের বিভিন্ন অঞ্চল থেকে জনগণ করোনা টিকা পেতে নিবন্ধন করছে। সময়ের সঙ্গে সঙ্গে সংখ্যা বাড়ছে। দিন কয়েকের মধ্যে এই সংখ্যা বিশাল আকার ধারণ করবে।
তিনি আরো বলেন, প্রথম সর্বোচ্চ ঝুঁকিতে থাকা লোকজনকে টিকা দেওয়া হবে। এরপর ক্রমান্বয়ে অন্যদের দেওয়া হবে। যারা টিকা পাওয়ার জন্য নিবন্ধন করে রাখছেন, তাদের এই টিকা দেওয়া হবে বলে জানান তিনি।
তিনি আরো বলেন, উচ্চ ঝুঁকিতে থাকা লোকদের টিকা দিতেই এক থেকে দুই মাস সময় লেগে যাবে। এরপর অন্যদের টিকা দেওয়া হবে। প্রথম টিকা নেওয়ার ১২-১৪ দিন পর দ্বিতীয়বার টিকা দেওয়া হবে। সূত্র: সৌদি গেজেট