সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১, ০৪:২৭:৩০

সুইসাইড নোট লিখে তরুণীর আত্মহত্যা

সুইসাইড নোট লিখে তরুণীর আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক : প্রায় আড়াই কিলোমিটার রাস্তা হেঁটে গিয়ে আত্মহত্যা করেছেন এক তরুণী। রোববার (২৪ জানুয়ারি) ভারতের লেকটাউন এলাকার একটি বহুতল ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন নিধি পোদ্দার। পুলিশ জানায়, ১৮ বছর বয়সী ওই তরুণী কলকাতার লেকটাউন এস কে দেব রোডের বাসিন্দা।

ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজের প্রতিবেদনে বলা হয়, রোববার রাত ৮টার দিকে বাড়ি থেকে কলম কিনতে বাইরে যান নিধি। রাত ১০টার দিকে পরিবার জানতে পারে, তাদের মেয়ে নার্সিংহোমে ভর্তি। পরে নার্সিংহোমে গিয়ে মেয়ের মৃত্যুর খবর পায় তারা। লেকটাউন থানার পুলিশ একটি সুইসাইড নোট উদ্ধার করেছে।

তবে যে ভবন থেকে ওই তরুণী লাফ দিয়েছেন, সেটি তার বাড়ি থেকে বেশ খানিকটা দূরে। ওই ভবনে তার পরিচিত কেউ থাকতেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে লেকটাউন থানার পুলিশ। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে