শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১, ০২:০৩:৩১

এরদোগান বিশ্ব মুসলিম সম্প্রদায়ের জন্য আশির্বাদ

এরদোগান বিশ্ব মুসলিম সম্প্রদায়ের জন্য আশির্বাদ

আন্তর্জাতিক ডেস্ক : ২০২০ সালের গ্লোবাল মুসলিম অ্যাওয়ার্ড অর্জন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। টানা তৃতীয় বছর নাইজেরিয়ার ইসলাম বিষয়ক সংবাদপত্র মুসলিম নিউজ নাইজেরিয়ার দেয়া এই পুরস্কার অর্জন করলেন তিনি।

সংবাদপত্রটির প্রকাশক রশিদ আবু বকর এক বিবৃতিতে এরদোগানের পুরস্কার অর্জনের এই ঘোষণা দেন। বিশ্বজুড়ে মুসলমানদের বিভিন্ন অর্জনকে স্বীকৃতি দেয়ার জন্যই এই পুরস্কারের প্রচলন হয়।

বিবৃতিতে তুর্কি প্রেসিডেন্টকে দূরদৃষ্টিসম্পন্ন ও বাস্তববাদী নেতা হিসেবে বর্ণনা করা হয়, যিনি শুধু তুরস্কই নয় বরং বিশ্ব মুসলিম সম্প্রদায়ের জন্য আশির্বাদ, যারা আগ্রাসী জাতিগুলোর আক্রমণের শিকারে পরিণত হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে