সোমবার, ০১ মার্চ, ২০২১, ১১:২৯:৫৭

বিদ্যুৎ বিল ৮০ কোটি টাকা! হাসপাতালে ভর্তি

বিদ্যুৎ বিল ৮০ কোটি টাকা! হাসপাতালে ভর্তি

কখনও কখনও চোখের সামনে যা স্পষ্ট হয়ে ফুটে আছে তাকেও সত্যি বলে মেনে নেওয়া কঠিন হয়ে যায়। ঠিক তেমন অবস্থাই হয়েছিল অশীতিপর গণপত নায়েকের। কারণ, তার ইলেকট্রিক বিল এসেছে ৮০ কোটি টাকা! 

ইলেকট্রিক বিল নিয়ে অসন্তোষ অনেক সময়ই দেখা যায়। কিন্তু উনিশ-বিশের ব্যাপার হলেও চলে। অধিকাংশ ক্ষেত্রে তেমনই হয়। কিন্তু ৮০ কোটি টাকা দেখে কার্যত চক্ষু চড়কগাছ হয়ে যায় গণপতের। বেড়ে যায় রক্তচাপ, পরে ভর্তি হতে হয় হাসপাতালে। 

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, মহারাষ্ট্রের নালা সোপারার বাসিন্দা এই বৃদ্ধ বেশ ধনাঢ্য। চাল কলের মালিক তিনি। কিন্তু এই অঙ্কের ইলেকট্রিক বিলের ধাক্কা সামলানো তার পক্ষেও সম্ভব হয়নি। ফলে সহজেই আতঙ্ক গ্রাস করে শরীরে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকজন। 

শুধু গণপত নন, বিল দেখে চমকে উঠেছিলেন তার নাতি নীরজও। তার কথায়, ‘আমরা সবাই তখন চাল কলেই ছিলাম। বিলটা দেখে প্রথমে মনে হয়েছিল এটা পুরো জেলার বিল। কিন্তু ভাল করে দেখে বুঝতে পারি তা নয়, এটা আমাদেরই বিল। লকডাউনের সময় মিটার রিডিংয়ের সমস্যা থাকায় অনেকবারই বেশি টাকার বিল এসেছে। স্বাভাবিকভাবেই আমরা ভয় পেয়ে গিয়েছিলাম ইলেকট্রিসিটি বোর্ড বোধহয় বকেয়া বিল পাঠিয়ে দিয়েছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে