রবিবার, ০৭ মার্চ, ২০২১, ১২:০৬:৩৪

২২ দিন ধর্ষণের পর কিশোরীকে উদ্ধার

২২ দিন ধর্ষণের পর কিশোরীকে উদ্ধার

ভারতের রাজস্থানে এক কিশোরীকে অপহরণ করে আটকে রেখে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠেছে তারই দূর সম্পর্কের এক আত্মীয়র বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তিকে এরই মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ভারতের পকসো আইনে মামলা করা হয়ছে।

জানা গেছে, ভারতের রাজস্থানের জয়সলমেরে ঘটনাটি ঘটেছে। অভিযোগ রয়েছে, ২২ দিন ধরে কিশোরীকে জয়সলমেরের পোকারানে একটি বাড়িতে আটকে রেখে ধর্ষণ করেছেন অভিযুক্ত যুবক। 

এমনকি এই সময়ের মধ্যে ওই কিশোরীকে একটি নির্মাণস্থলে জোরপূর্বক কাজ করানো হয়েছে। পুলিশ বলছে, গত ১০ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিল ওই কিশোরী। তার পরিবার এ ব্যাপারে একটি অভিযোগও করেন।

সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বৃহস্পতিবার পোকারানের একটি নির্মাণস্থল থেকে কিশোরীকে উদ্ধার করে পুলিশ। তাকে কোটার একটি হোমে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে পকসো আইন এবং ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় মামলা করা হয়েছে। শুক্রবার অভিযুক্তকে আদালতে তোলা হলে পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।  সূত্র: ইন্ডিয়া টুডে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে