সোমবার, ০৮ মার্চ, ২০২১, ১১:৫৮:১৬

পাল্টা বিমান হামলা চালাল সৌদি আরব

পাল্টা বিমান হামলা চালাল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে ইরানপন্থি হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। সৌদি আরবের দাবি, হুতি বিদ্রোহীরা একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। ড্রোন হামলাও চালিয়েছিল। তারপরই ইয়েমেনের রাজধানী সানাতে আক্রমণ শানায় সৌদি নেতৃত্বাধীন জোট। সংবাদসংস্থা এএফপি জানিয়েছে, জোটের বিমান হামলার পরই বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। বিপুল ধোঁয়া দেখা গেছে রাজধানীতে।

সৌদির সরকারি সংবাদসংস্থাকে জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল-মালিকি জানিয়েছেন, হুতি সাধারণ মানুষের ওপর আক্রমণ শানাবার চেষ্টা করেছিল, যা মেনে নেওয়া যায় না।

আর হুতি নিয়ন্ত্রিত টিভি চ্যানেলের দাবি, অন্তত সাতবার বিমান হানা হয়েছে সানাতে। কোথায় আক্রমণ শানানো হয়েছে, কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা অবশ্য জানানো হয়নি। তবে দু’টি সেনা ঘাঁটি থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে