শুক্রবার, ১২ মার্চ, ২০২১, ০৮:০৫:৫৪

'মমতা ব্যানার্জীকে কেউ ধাক্কা মারেনি, নিজেই পড়েছেন', বলছেন প্রত্যক্ষদর্শীরা

'মমতা ব্যানার্জীকে কেউ ধাক্কা মারেনি, নিজেই পড়েছেন', বলছেন প্রত্যক্ষদর্শীরা

আন্তর্জাতিক ডেস্ক : বুধবার সন্ধ্যা থেকে তোলপাড় পশ্চিমবাংলার রাজনীতি। তার উপর আক্রমণ করার অভিযোগ তুলেছেন মমতা ব্যানার্জী। পায়ে এবং বুকে 'ব্যথা' নিয়ে 'বিধ্বস্ত' মুখ্যমন্ত্রীকে গ্রিন করিডর করে নন্দীগ্রাম থেকে কলকাতার এসএসকেএমে নিয়ে এসে ভর্তি করা হয়েছে। কিন্তু কী হয়েছিল সেখানে? 

সংবাদ সংস্থা এএনআই এক প্রত্যক্ষদর্শীর বয়ান টুইট করেছে। নন্দীগ্রামের বাসিন্দা চিত্তরঞ্জন দাস বলেছেন, 'গাড়ির দরজা খোলা ছিল। সামনের সিটে হাত জোড় করে বসেছিলেন মমতা। গাড়ি আস্তে আস্তে যাচ্ছিল। রাস্তার ধারের একটি পিলারে ধাক্কা লেগে দরজাটা মমতার পায়ে লাগে।' চিত্তরঞ্জনবাবু এও বলেন, 'কেউ ধাক্কা মারেনি। চার-পাঁচজন তো দূরের কথা, একজনও ছিলেন না মমতা দিদির কাছাকাছি।'

হলদিয়ায় মনোনয়ন পেশ করার পর বুধবার নন্দীগ্রামের দু'নম্বর ব্লকে বেশ কয়েকটি মন্দিরে পুজো দেন মমতা। সব জায়গাতেই মানুষের ভিড় ছিল। সন্ধ্যা সওয়া ৬টা নাগাদ বিরুলিয়া অঞ্চলে একটি মন্দিরে পুজো দেন তিনি। এর কিছুক্ষণ পরই দেখা যায়, মমতা বন্দ্যোপাধ্যায় গাড়িতে কাতরাচ্ছেন। 

তিনি বলেন, তার বাঁ পা ফুলে গেছে। কোমরে ব্যথা। গায়ে জ্বর এসেছে। বুকে ব্যথা করছে। দিদি এও অভিযোগ করেন, চার-পাঁচ জন তাকে পিছন থেকে ধাক্কা দিয়েছে। জোর করে গাড়ির দরজা বন্ধ করে দিয়েছে। সবটাই চক্রান্ত। এর পরই বিভিন্ন সংবাদমাধ্যম প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলতে শুরু করে। দেখা যায়, তারা সমস্বরে জানাচ্ছেন, কেউ ধাক্কা মারেনি। তবে এ ঘটনা নিয়ে বিজেপি উচ্চ পর্যায়ের তদন্তের দাবি করেছে। দেখা যাক তাতে কী বেরোয়। প্রত্যক্ষদর্শীর বয়ান..

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে