শনিবার, ১৩ মার্চ, ২০২১, ০৩:২৩:১৬

আচমকা আগুন লাগে, দাউ দাউ করে জ্বলল শতাব্দী এক্সপ্রেস

আচমকা আগুন লাগে, দাউ দাউ করে জ্বলল শতাব্দী এক্সপ্রেস

আন্তর্জাতিক ডেস্ক : দিল্লি-দেরাদুন শতাব্দী এক্সপ্রেসে আগুন, দাউ দাউ করে জ্বলল ট্রেনের C4 কম্পার্টমেন্ট। সূত্রের খবর, শনিবার ট্রেনটি কানস্রো এলাকা পার করার সময় দুর্ঘটনাটি ঘটে। আচমকা আগুন লাগে সংশ্লিষ্ট কম্পার্টমেন্টটিতে। তবে সুরক্ষিত রয়েছেন যাত্রীরা, জানা গিয়েছে এমনটাই।

সূত্রের খবর, এদিন দুপুর ১২টা ২০ মিনিটে আচমকা আগুন লাগে দিল্লি থেকে দেরাদুনগামী শতাব্দী এক্সপ্রেসের C4 কম্পার্টমেন্টে। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। কিন্তু লোকো পাইলট এবং রেল কর্মীদের তৎপরতায় এড়ানো যায় বড় বিপদ। ট্রেনের কম্পার্টমেন্টে আগুন লাগার বিষয়টি সামনে আসার সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে দেন চালক। তৎক্ষণাৎ ওই কম্পার্টমেন্টে থাকা যাত্রীদের নিয়ে যাওয়া হয় অন্যত্র। 

শুধু তাই নয়, যাতে অন্যান্য কামরাগুলিতে আগুন ছড়িয়ে না পড়ে সেজন্য মূল ট্রেন থেকে C4 কম্পার্টমেন্টটিকে সম্পূর্ণ আলাদা করে দেওয়া হয়। সঙ্গে সঙ্গে রাজাজি টাইগার রিজার্ভ এবং রেল আধিকারিকদের বিষয়টি জানান রেল চালক। সূত্রের খবর, সুরক্ষিত রয়েছেন ওই কম্পার্টমেন্টের যাত্রীরা।-এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে